দশ বছরের তিতির সব পড়ে, সব দেখে — ফেলুদা যেমন করে। তারপর সব লিখে রাখে তার ভূগোলের খাতায়। পাঁচটা গল্প। হাসি আর মজা গ্যারান্টি।
১২ বছর
খাতার প্রথম পাতা থেকে
জানো তো আমি কে?
বাড়িতে যেখানে যা ছাপা অক্ষর পাই, আমি সব পড়ে ফেলি। খবরের কাগজ, ক্যালেন্ডারের পিছনের লেখা, ওষুধের শিশির গায়ের খুদে খুদে লেখা, রান্নাঘরের কৌটোর লেবেল।
মা বলে, “তিতির, লোকের দিকে অমন হাঁ করে তাকিয়ে থাকিস না।” আমি তাকিয়ে থাকি না। আমি পর্যবেক্ষণ করি। ফেলুদা যেমন করে। তফাত আছে।
ফেলুদা, সোনাদা আর একেনবাবু!
তিতিরের গোয়েন্দা দল
👆 যে কারও উপর একবার টোকা দিয়ে দেখো দেখি
তিতির তোমার জন্য একটা ধাঁধা লিখে রেখেছে…
তিতিরের ধাঁধা
পড়ে গেলেও লাগে না,পড়ে থাকলে কষ্ট;
কেউ যদি পড়ে যায়,
তবেই আমি তুষ্ট।
তুমি পারবে?
গোয়েন্দারা উত্তর খোঁজে চোখের সামনেই।
খাতাটা একটু উল্টে দেখবে নাকি?
প্রথম পাঁচ পাতা



ডাকবাক্স
তিতিরকে চিঠি লেখো!
তোমারও কি একটা খাতা আছে? কোনও মজার ঘটনা, ধাঁধা, কিংবা তিতিরকে কোনও প্রশ্ন? লিখে পাঠাও — bhorbelabooks@gmail.com। সেরা চিঠিগুলোর উত্তর তিতির নিজে দেবে। এখানেই।
তিতিরের খাতা
ডেলিভারি চার্জ প্রতি অর্ডারে ৩০ টাকা। এক অর্ডারে সর্বোচ্চ ৫ কপি। তার বেশি কপি লাগলে, বা স্কুল ও লাইব্রেরির জন্য, লিখুন: bhorbelabooks@gmail.com

